শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

পিপলস পার্টি বিলুপ্ত করে বিএনপিতে এলেন রিটা

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৯১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রিটা রহমানের নেতৃত্বে বাংলাদেশ পিপলস পার্টিকে বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, বাংলাদেশ পিপলস পার্টির এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রিটা রহমানের নেতৃত্বে পিপলস পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে বিএনপি প্রত্যাশা করে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমান বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেন। তখন রংপুর -৩ আসনে ধানের শীষের মনোনয়ন লাভ করেন রিটা। নির্বাচনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ জয় লাভ করেন। এরশাদের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপ নির্বাচনের আবারো ধানের শীষের মনোনয়ন পান রিটা রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com