বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্স

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২৮ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক: গেল সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল সোনার বংলা ইন্স্যুরেন্স। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ার দামে বড় ধরনের উত্থান হয়।

ফলে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দেন। এ জন্য সপ্তাহজুড়ে লেনদেন হয় ৩৮ কোটি ৩০ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৭ কোটি ৬৬ লাখ টাকা।

এদিকে শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৮ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৩৬ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৮ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৩৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৫০টি। এর মধ্যে ৩৬ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৪৯ দশমিক ১৬ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ।

সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল মুন্নু সিরামকি। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দাম বেড়েছে ২৫ দশমিক ১৯ শতাংশ। এর পরেই রয়েছে এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দাম বেড়েছে ২২ দশমিক ৯৫ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- স্ট্যান্ডার্ড সিরামিকের ২১ দশমিক ৪৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৪০ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৪৯ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ১৫ দশমিক ৫২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ২৫ শতাংশ এবং ব্যাংক এশিয়ার ১৫ দশমিক ১২ শতাংশ দাম বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com