মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া একসঙ্গে কাজ করবে নারীর প্রতি সহিংসতা রোধে

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৩৮৩ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: নারীর প্রতি সহিংসতা রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নারী এবং কন্যা বিষয়ক রাষ্ট্রদূত ডক্টর শারমান স্টোন বাংলাদেশ সফরকালে এ প্রত্যয় ব্যক্ত করেন।

গত ২৯ এপ্রিল থেকে ২ মে বাংলাদেশ সফর করেন তিনি। ঢাকাস্থ অস্ট্রেলিয়া দূতাবাস এ তথ্য জানায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত স্টোন বলেন, নারী-পুরুষে সমতা এবং নারীর ক্ষমতায়নে বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের স্কুলে তালিকাভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ যে অগ্রগতি করেছে তা প্রশংসার দাবিদার। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে নারী এবং মেয়েদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়ার অনুদানে ব্র্যাক কমিউনিটি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে রাষ্ট্রদূত স্টোন অভিভূত হন যে, দারিদ্র্যে থাকা সত্ত্বেও নারীরা নিজেদের অধিকার চর্চা, অন্যায়ের প্রতিবাদ এবং অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে। রাষ্ট্রদূত স্টোন ইউএনএফপিএ- এর নারীদের জন্য জায়গা, স্বাস্থ্য কেন্দ্র এবং সেভ দ্য চিলড্রেনের একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

অপরদিকে ব্র্যাকের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মেদ মুসার সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত স্টোন। বৈঠকে তারা সহমত প্রকাশ করেন যে নারীর প্রতি সহিংসতা রোধে কী কাজে দিচ্ছে সে বিষয়ে জ্ঞান এবং তথ্য বিনিময় করা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত স্টোন কড়াইল বস্তিতে ব্র্যাকের একটি উন্নয়ন সংগঠন পরিদর্শন করেন। পরির্দশনকালে তিনি নারী এবং মেয়েদের সহিষ্ণুতা এবং দৃঢ়তা দেখে মুগ্ধ হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com