সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “পুনর্মিলনী ফিরে দেখা ২০২৬ অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা

বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৩৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে স্থানীয় সরকার বিভাগ ও জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ‘বাংলাদেশ-জাপান বজ্র্য হতে বিদ্যুৎ’ শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে জাপান সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে জাপান। আমরা জাপানি প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।

কর্মশালায় জাপানের বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ করে বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাপানের বৈশ্বিক পরিবেশ বিষয়ক সাবেক উপমন্ত্রী শিগেমোতো কাজীহারা। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, বাংলাদেশে জাপানি দূতাবাসের কাউন্সিলর ইয়াসুহারু শিন্তো প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com