রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপ কমিটি গঠন

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ ও নেপালের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতিনীতি ও ভাবের আদান প্রদানের জন্য সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এ সংসদীয় কমিটির উদ্দেশ্য রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ়করণের ক্ষেত্রে সহযোগিতা করা।

সম্প্রতি সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন হয়। সাবেক চিফ হুইপ আব্দুস শহীদকে (মৌলবীবাজার-৪) সভাপতি করে গঠিত এ কমিটিতে স্থান পেয়েছেন ১০ জন সংসদ সদস্য।

কমিটির অন্য সংসদ সদস্যরা হলেন- কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), মো. হাসিবুর রহমান স্বপন (সিরাজগঞ্জ-৬), মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), মো. হাবিবর রহমান (বগুড়া-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাপাঁইনবাবগঞ্জ-১), সংরক্ষিত নারী আসনের কানিজ ফাতেমা আহমেদ ও কাজী কানিজ সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com