বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

নিক-প্রিয়াঙ্কার সংসার টিকে আছে যে কারণে

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ২৯৪ বার পঠিত

বিনোদন ডেস্ক:বেশ জাকজমক আয়োজনে গত বছর বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তরুণ মার্কিন গায়ক নিক জোনাস। বিয়ের তিন মাস পরেই তাদের সংসার ভেঙে যাচ্ছে বলে গুজব ওঠে। আমেরিকার ‘ওকে’ ম্যাগাজিনের এমন সংবাদে ভীষণ কষ্ট পেয়েছিলেন
‘প্রিয়াঙ্কা-নিক’ এর ভক্তরা।

পরে প্রিয়াঙ্কা জানান, এই খবরটি ছিল মিথ্যে। তাদের ভালোবাসার সুতোই বোনা সংসার ভালোই আছে। নিকের সঙ্গে অনেক সুখী জীবন কাটাচ্ছেন তিনি। মাঝে মধ্যে তাদের একসঙ্গে সময় কাটানোর বিশেষ ছবিও প্রকাশ করেছেন। সব মিলিয়ে বেশ কাটছে এই দম্পতির দিনগুলো।

এবার স্বামী-সংসার টিকিয়ে রাখার গোপন সূত্র জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা। ভালো থাকতে নিক-প্রিয়াঙ্কা দম্পতি যে বিষয়গুলো মেনে চলেন সেগুলোই তুলে ধরলেন ভক্তদের সামনে। চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে প্রচুর ব্যস্ত থাকতে হয় প্রিয়াঙ্কাকে। অন্যদিকে সংগীত নিয়ে ব্যস্ত থাকেন নিক। এত ব্যস্ততার মধ্যে তারা কীভাবে একে অপরের খেয়াল রাখেন!

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘পরিবারের যত্ন নেওয়ার ব্যাপারটা খুব কঠিন। তবে আমি ভীষণ খুশি কারণ উনার মতো একজন মানুষকে বিয়ে করেছি। যিনি আমার উচ্চাশা ও আমার কাজের প্রতি চেষ্টার ব্যাপারটা বোঝেন। নিক বলেছে ও আমার প্রেমে পড়েছে। সত্যি কথাটা হলো পেশাগত জীবন নিয়ে ব্যস্ত থাকি আমরা। ক্যারিয়ারকে এগিয়ে নিতে দু’জনেই অনেক পরিশ্রম করি। আমরা সব সময় একে অন্যকে সমর্থন করি।’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘কোনো সম্পর্ক টিকে রাখার সব চেয়ে বড় ব্যপারটি হলো একসঙ্গে অনেকটা সময় কাটানো। পৃথিবীর দুই প্রান্তে থাকা দম্পতিদের ক্ষেত্রেও এটা সত্যি। একটা জিনিস আমরা সব সময় মেনে চলি। নিক ও আমি কখনই ৩ সপ্তাহর বেশি একে অপরকে না দেখে থাকি। পৃথিবীর যেখানেই থাকি না কেন আমরা উভয়ের সংস্পর্শে থাকি। ভিডিও কলে কথা বলি। সব সময় একে অপরকে জড়িয়ে রাখার চেষ্টা করি।’

প্রিয়াঙ্কা বললেন ‘কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা খুবই জরুরি। স্বামী-স্ত্রী দু’জনেই চাকরি করেন এমন পরিবার অনেক আছে। আমরা রোজ আমাদের সম্পর্ককে চাপে ফেলি। কিন্তু এটা ঠিক নয়। যতই কাজ থাকুক না কেন পরিবারের সঙ্গে সম্পর্ক না রাখতে পারাটা বড় ধরণের ব্যর্থতা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com