মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লাল গালিচার রাত: গোল্ডেন গ্লোবস ২০২৬ বিজয়ীরা নওগাঁয় বেডোর স্মার্ট প্রকল্পের আয়োজনে  পরিবেশ শিক্ষা দিবস পালন  ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটপ্রার্থীর সমর্থনে রাজপথে গণজোয়ার নিয়মের তোয়াক্কা না করে আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ভবন নির্মাণের অভিযোগ কা’ফ’নে’র কাপড় পরে নির্বাচনি প্রচারণায় নামলেন জাতীয় পার্টির প্রার্থী টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ আগুন, আধা ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে: ইসি মাছউদ তারেক জিয়ার ৩১ দফার পক্ষে ভোট চাইল বিএনপি প্রার্থী

খুলনায় অনশনে অসুস্থ শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি: খুলনায় অনশনে অংশ নেওয়া শ্রমিকদের একাংশখুলনায় আবদুস সাত্তার (৫৮) নামে অনশনে অসুস্থ হয়ে এক পাটকল শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আবদুস সাত্তার প্লাটিনাম জুট মিলের শ্রমিক। তার বাবার নাম মুনসুর আলী। তিনি খালিশপুর হাউজিং এস্টেটে থাকতেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে পরীক্ষার পর আবদুস সাত্তারকে মৃত ঘোষণা করা হয়েছে। এই হাসপাতালে আরও ১২ শ্রমিক সাত ও আট নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে মুরাদ হোসেন বলেন, ‘অনশনরত অনেক শ্রমিক অসুস্থ হয়ে স্যালাইন নিচ্ছেন। অনশনস্থলে হাসপাতালের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।’ তীব্র শীত উপেক্ষা করে রাতে শ্রমিকরা রাজপথে অনশনরত করায় অসুস্থ হয়ে পড়ছেন বলে তিনি জানান।

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতেও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com