বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৩৩৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ছিল মাহেন্দ্র সিং ধোনির। তিনি ভারতকে ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়ে করেছিলেন ১১১২ রান (৬২ ইনিংস)। আজ তাকে ছাড়িয়ে গেছেন কোহলি।

ধোনিকে পেছনে ফেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৫ রান দরকার ছিল কোহলির। ব্যাট হাতে ২৭ বলে তিনি করেন ৩৮ রান। তাতে ধোনিকে ছাড়িয়ে অধিনায়ক কোহলি নতুন উচ্চতায় উঠেন। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তার মোট রান এখন ১১২৫।

তবে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান রয়েছে ফাপ ডু প্লেসিসের ঝুলিতে। টি-টোয়েন্টিতে তিনি করেছেন ১২৭৩ রান। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি করেছেন ১১৪৮ রান। তবে সবচেয়ে কম ইনিংস খেলে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন কোহলি। ভারতের অধিনায়ক মাত্র ৩০ ইনিংস খেলে করেন ১০০৬ রান। সেক্ষেত্রে ডু প্লেসিসের লেগেছিল ৩১ ইনিংস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com