সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ঢাকা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৩৫৮ বার পঠিত

আদালত প্রতিবেদক: ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনে (২০২০-২০২১) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল চূড়ান্ত করা হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হোসেন আলী খান হাসানকে মনোনয়ন দেয়া হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৩ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আব্দুল আল মামুন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাকায়েত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ এম মাসুম, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ, সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব হাসান রানাকে মনোনয়ন দেয়া হয়েছে।

এছাড়া সদস্য পদে মনোনয়ন পেয়েছেন- অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), অ্যাডভোকেট তাছলিমা আক্তার, অ্যাডভোকেট কাজী আফরোজা সুলতানা (ইভা), অ্যাডভোকেট ইয়াছিন মিয়া, অ্যাডভোকেট মো. আব্দুল বাসেত রাখী, অ্যাডভোকেট আজহার উদ্দন রিপন, অ্যাডভোকেট এম আর কে রাসেল, অ্যাডভোকেট মো. তানভীর হাসান সোহেল, অ্যাডভোকেট মো. হোসনী মোবারক, অ্যাডভোকেট বাবুল আক্তার বাবু, অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com