বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

আফগানিস্তানে ৯ মাদক ব্যবহারকারীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৫৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ৯ মাদক ব্যবহারকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আফগানিস্তান বিশ্বের শীর্ষ স্থানীয় আফিম উৎপাদনকারী দেশ। তবে দেশটিতে মাদক নিয়ে সহিংসতার ঘটনা বিরল।

পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার রাতে কাবুলে অজ্ঞাত এক বন্দুকধারী গৃহহীন মাদক ব্যবহারকারীদের ওপর হামলা চালায়। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামাজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,‘ক্রোগ পর্বতের পাশে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।’

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে প্রায় ২৫ লাখ মাদক ব্যবহারকারী আছেন। এদের অধিকাংশই আফিম থেকে তৈরি করা হেরোইন ব্যবহারকারী। এদের মধ্যে ২০ হাজার গৃহহীন।

মাদক বিরোধী মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডা. শুক্কুর হাইদারি বলেন, ‘এটা সামাজিক সংকট।’ মন্ত্রণালয় বছরে কেবল ৪০ হাজার লোকের চিকিৎসার ব্যবস্থা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com