বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

কেরানীগঞ্জে তিন ইটভাটা মলিককে ১৮ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০১ বার পঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ইটভাটা মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের উদ্যোগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

তিনি নাজিম ব্রিকস,রাফিয়া ব্রিকস ও আলিম উদ্দিন ব্রিকস নামে তিনটি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা করে জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, রাজধানী ঢাকার আশেপাশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্ট রায় দিয়েছেন। সেই রায়ের আলোকে বাঘৈর এলাকায় ওই তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করি। এসময় আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন, মাটিকাটার অনুমতি না থাকা এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে তিন ইটভাটা মালিককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। ইটভাটা তিনটির সমস্ত মালামাল দ্রুত অন্যত্র সরিয়ে নেয়ার জন্য মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,র‌্যাব-১০ এর এএসপি সাইফুল ইসলাম,ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান,সিনিয়র ক্যামিস্ট জহিরুল ইসলাম তালুকদার ও পরিদর্শক জেসমিন আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com