শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক অনন্য উচ্চতায়’

  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন অনন্য উচ্চতায় অবস্থান কর‌ছে ব‌লে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

আজ শনিবার রাজধানীর গৌরীয় মঠে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব‌্য করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথে’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সার্ক কালচারাল সোসাইটি।

বাবলা এম‌পি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সঙ্গে আমাদের যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে গিয়েছিলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর সে সম্পর্কে ফাটল ধরেছিল। আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালে ক্ষমতায় এসে সেই সম্পর্ক আবার জোড়া লাগান। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সে সম্পর্ককে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গিয়ে এখন অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির মধ্যে দিয়ে সে সম্পর্কের ভিত আরো মজবুত হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভারতের প্রবীণ সাংবাদিক ও বিজেপির জ‌্যেষ্ঠ নেতা রন্তীদেব সেনগুপ্ত, ভারত সরকারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও বিজেপির নেতা ডা. অর্চণা মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টা মুকুল বোস, কলকাতার দৈনিক আজকালের প্রধান প্রতিবদেক তরুণ চক্রবর্ত্তী, ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দে, কার্যকরী সভাপতি এ টি এম মমতাজুল করীম, নকুল চন্দ্র সাহা, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ‌্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, জাপা নেতা শরিফউদ্দিন আহম্মেদ শিপু, জুবের আলম খান রবিন, শেখ মাসুক রহমান ও সার্ক কালচারাল সোসাইটির লায়ন মেহেদী হাসান প্রমুখ।

রন্তীদেব সেনগুপ্ত বলেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। যেকোনো মূল্যে আমরা সে সম্পর্ক বজায় রাখতে চাই।

অর্চণা মজুমদার বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ আমি। ভারত সরকারের একজন কর্মকর্তা হিসেবে আমি নিশ্চিত করে বলতে পারি, ভারতে সরকার কখনো এমন কিছু করবে না, যাতে বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাহত হয়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। আর প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ সবার আগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com