মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এতিম-দুস্থদের আ.লীগের খাবার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩৩০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রাজধানীতে এতিম ও দুস্থদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর নানা স্থানে দলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে খাবার বিতরণ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয়ভাবে আজিমপুর এতিমখানায় ত্রাণ ও সমাজকল্যাণ উপ ক‌মি‌টির আয়োজনে খাদ্য, বস্ত্র ও ক‌রোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়।

পরে দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার তুলে দেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মোহাম্মদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ সময় অন্যদের মধ্যে রুহুল আমিন রুহুল, খন্দকার এনা‌য়েত উল্লাহ, হেদা‌য়েত ইসলাম স্বপন, শ‌রিফু‌দ্দিন আহমেদ সেতু, মু‌জিবুর রহমান, মিরাজ হো‌সেন, মহিউদ্দিন ম‌হি প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে ‘স্মরণীয়’ দিন অভিহিত করে বক্তরা বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা জাতির পিতা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পারছি। হয়তো আমরা একদিন থাকব না কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা দেশমাতৃকার সেবা করবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বনানী কড়াইল বস্তিতেও এতিম ও দুস্থদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করা হয়।

১৯২০ সালের ১৭ মার্চে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্ষণজন্মা মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষণা করা হয়েছে মুজিববর্ষ।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন আজ ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনাভাইরাসের প্রভাবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

জাতি আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করছে। বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশি দূতাবাসগুলোয় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com