শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

নিমিষেই মনের মধ্যে জমে থাকা ক্ষোভ দূর করুন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৪৮০ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: স্বামী-স্ত্রী, ভাই-বোন, বাবা-মা কিংবা অন্যকোন প্রিয়জনের সঙ্গে নিত্যদিন ঘটে চলা ঘটনাগুলো মানুষের মনে কখনো কখনো দারুণ প্রভাব ফেলে এবং মাঝেমধ্যেই তা থেকে রাগের সৃষ্টি হয়। আপনি চাইলে নিমিষেই মনের মধ্যে জমে থাকা ক্ষোভ দূর করতে পারেন। জেনে নিন কিভাবে নিমিষেই ক্ষোভের হাত থেকে মুক্তি মিলবে?
১.অনলাইন আলোচনা করবেন না : কোনও ঘটনার পক্ষ থাকলে বিপক্ষও থাকবে। তবে দুই মেরু এক জায়গায় হলে সংঘর্ষ তো বাধবেই। এক ময়দানে দুই তলোয়ার যে থাকতে পারে না সেটা কে না জানে। ফেসবুকে আলোচনার ক্ষেত্রে আপনার বিপক্ষ ভাবনার মানুষও থাকবে যে কমেন্ট করলে আপনার রাগ বাড়বে ছাড়া কমবে না। তাই অনলাইনে আলোচনা করবেন না। বরং তার সঙ্গে সামনাসামনি আলোচনা করুন। দেখবেন মনের কথা বেরিয়ে গেলে মেজাজ ভালো হয়ে যাবে।

২. ডায়েরি লিখুন: নিজের ক্ষোভ কমানোর আরেক উপায় হল নিজের অভিজ্ঞতা ও মতামত লিখে ফেলা। দেখবেন এতে রাগ অনেকটা কমে যাবে। মনের ক্ষোভ প্রকাশ করাটাই বড় কথা। ক্ষোভ বেরিয়ে গেলে আর কোনও সমস্যা হবে না। ডায়েরি এক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু।

৩. মেডিটেশন করুন: কী হচ্ছে না হচ্ছে সেটা ভেবে কী হবে? কোনও কিছুর ওপরেই আপনার হাত নেই। সুতরাং এইসব নিয়ে চিন্তা করে কিছুই হবে না। যা হওয়ার সেটাই হবে। দিনে আধ ঘণ্টা ধ্যান করুন। দেখবেন ভাবনা চিন্তা না করে মেডিটেশন করলে নিজের মধ্যে সংযম আসবে। এর ফলে আর কোনওরকম ক্ষোভ থাকবে না।

৪. অন্যরকম ভাবুন: ভীষণ রাগ হচ্ছে? কিছুতেই নিজেকে আটকাতে পারছেন না? এক কাজ করুন নিজেকে ঘরে বন্ধ করে খুব জোরে জোরে চিত্কার করুন। দেখবেন রাগ অনেকটা কমছে। রাগ কমানোর জন্য এই উপায় কিন্তু ভীষণ ভালো।

৫. প্রিয়জনের সঙ্গে সময় কাটান: সব চিন্তা বাদ দিন। বরং নিজের সঙ্গী কিংবা পরিবারের সঙ্গে সময় কাটান। আনন্দের মধ্যে থাকলে মন ভালো হতে বাধ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com