শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

কিমকে সুস্থভাবে ফিরতে দেখে খুশি ট্রাম্প

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ২০ দিন পর প্রকাশ্যে দেখা দিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। তার স্বাস্থ্য নিয়ে সারা বিশ্বে ওঠা গুঞ্জন থামিয়ে দিলেন শনিবার একটি সার কারখানার উদ্বোধন করে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) তার হাস্যোজ্জ্বল একাধিক ছবি পোস্ট করে। তাৎক্ষণিকভাবে কিমের ফেরা নিয়ে কোনো মন্তব্য না করলেও টুইটারে প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উত্তর কোরিয়ার স্বৈরশাসকের ফেরার ব্যাপারটি নিশ্চিত করলেন ট্রাম্প, বললেন কিম জং উন ‘জীবিত ও ভালো আছে।’ কিমের সুনচন ফসফেটিক সার কারখানার উদ্বোধনী ফিতা কাটার ছবি দিয়ে আরেকটি টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ‘সে ফিরেছে এবং ভালো আছে দেখে আমি আনন্দিত।’

তিন সপ্তাহ পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেছে কিমকে। প্রেসিডেন্টের টুইট নিয়ে আরো কিছু জানতে হোয়াইট হাউজে গিয়েছিল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। কেসিএনএ’র প্রকাশিত ছবিটির সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

রবিবার দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা মুন চুং ইন সিএনএনকে বলেছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা ‘জীবিত ও সুস্থ আছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com