সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

কেরানীগঞ্জে করোনা উপসর্গে আ’লীগ নেতার মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৯০ বার পঠিত

ঢাকা : কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নুর ইসলাম বাচ্চু নুর (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট নিয়ে মারা যান।

নুর ইসলাম বাচ্চু নুর উপজেলার কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন জানান, বাচ্চু নুরকে রোববার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে তাকে অক্সিজেন দেয়া হয়। তখন তিনি কিছুটা সুস্থ হন। সোমবার তার নমুনা সংগ্রহ করার কথা ছিল, তার আগেই সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। দুই একদিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

বাচ্চু নুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের এমপি নসরুল হামিদ বিপু, ঢাকা-২ আসনের এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইয়ামিনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ বলেন, বাচ্চু নুর বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ছিলেন। সভাপতির দায়িত্ব পাওয়ার কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করেন তিনি। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com