শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

গাজীপুরে ছাত্রলীগ নেতা বাপ্পীকে প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩১৯ বার পঠিত

 জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীতে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বাপ্পিকে প্রাণনাশের হুমকিতে মোঃ আরিফুর রহমান পলাশ (৩০) সহ অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। গত ১০ই মে হুমায়ুন কবির বাপ্পি প্রাণনাশের হুমকির কারণে নিজের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী করেন। ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বাপ্পি বলেন, আমি বিগত ৮ বছর যাবত টঙ্গী পূর্ব থানাধীন তিস্তারগেইট এলাকায় এইচ.কে.বি ট্রাভেলন্স লিঃ নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি।

আরিফুর রহমান পলাশ পূর্বশত্রুতার জের ধরে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়া আসছিলেন। হঠাৎ করে পলাশ আমাকে শত্রুতা ভুলে বন্ধু হওয়ার নিমন্ত্রণ দেয় এবং গত ০৫ই মে আমাকে তার বাসায় ডাকে। আমি তার নিমন্ত্রণে সারা দিয়ে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে পলাশের বাড়ির গেইটের সামনে যেতেই পলাশ আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে যাতে আমি অবাক হয়ে সেখান থেকে চলে আসি।

পরবর্তীতে গত ৯ই মে আমি আমার সঙ্গীয় বন্ধু বান্ধব নিয়ে টঙ্গীর কলেজগেইট এলাকায় কথা বলছিলাম এসময় পলাশ তার সাথে আসা অজ্ঞাতনামা কয়েকজনকে সাথে নিয়ে আমার সঙ্গীয় মহসিন (২৮) কে গালাগালি করলে আমরা তাকে গালিগালাজ করতে না করি এতে পলাশ ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করার ও প্রাণনাশের হুমকি দেয়।

বাপ্পি আরো বলেন, আরিফুর রহমান পলাশ আমাদেরকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার লক্ষে আমাকেও আমার বন্ধু বান্ধব দের মিথ্যা আসামি করে থানায় অভিযোগ করেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তার এঘটনার সঠিক তদন্ত করে যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com