শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মসজিদে ঈদের নামাজ নিষিদ্ধ করলো সিরিয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৪০ বার পঠিত

অনলাইন ডেস্ক : মসজিদে গিয়ে জামাতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সিরিয়ার সরকার। বাসায় বসে আত্মীয়-স্বজনদের নিয়ে আদায় করতে বলা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সোমবার (১৮ মে) ধর্ম মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ১৪ মে ধর্মীয় ছুটির দিনে জনসমাগম নিষিদ্ধ করে সিরিয়া। পাশাপাশি সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে কারফিউ জারি করে ভোর পর্যন্ত।

সিরিয়ার মতো মিশর ও আলজেরিয়াও মসজিদে ঈদের নামাজ জামাতে আদায় করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সিরিয়া সরকার নিয়ন্ত্রিত এলাকায় ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ জন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে ৪৮ লাখ ৬৮ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ লাখ ১৮ হাজার ৯৮৯ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ১৮ লাখ ৯২ হাজার ১৩৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com