বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

করোনা: ঈদেও নমুনা পরীক্ষার ল্যাব খোলা রাখার নির্দেশ

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৩৯ বার পঠিত

 

নিউজ ডেস্ক: করোনাভাইরাস শনাক্ত করতে নমুনা পরীক্ষার জন্য ঈদুল ফিতর ও সাধারণ ছুটিসহ অন্যান্য বন্ধের দিনেও সারা দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পিসিআর ল্যাবরেটরি খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ জারি করা হয়।

চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি, সরকারি যেকোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে করোনাভাইরাস পরীক্ষার জন্য দেশের সকল পিসিআর ল্যাবরেটরিতে কাজ অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে ঈদের ছুটিসহ যেকোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com