শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

করোনায় পেরুতে ২০ সাংবাদিকের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৩৩ বার পঠিত

ডেস্ক: করোনা ভাইরাস আক্রান্ত হয়ে পেরুতে এ পর্যন্ত অন্তত ২০ সাংবাদিকের মৃত্যু হয়েছে। লাতিন আমেরিকা মহাদেশের দেশটির সাংবাদিকদের ইউনিয়নের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের পরই পেরুর অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৬০০। এতে অনেক সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট।

সাংবাদিকদের এই সংগঠনের মুখপাত্র জুলিয়ানা লাইনেস বলেন, “দেশ জুড়ে ১ জুন পর্যন্ত আমাদের সহকর্মীদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন।”

লাইনেস জানান, মৃত্যুবরণ করা সাংবাদিকদের অনেকেই যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়া রাস্তা-ঘাট, বাজার ও হাসাপাতালগুলো থেকে রিপোর্ট করার সময় করোনাভাইরাসে সংক্রমিত হন।

“তারা কেবল ঘরে বানানো মাস্ক পরেই এই ভাইরাসের আধার হাসপাতালগুলোকে গিয়েছেন।”

পেরুতে করোনার সবচেয়ে বেশি প্রকোপ আমাজন অববাহিকা অঞ্চল লরেতোতে। আর নিহত সাংবাদিকদের সাতজনই এই অঞ্চলের।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিকদের বেশির ভাগই ফ্রিল্যান্সার। তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি বলে অভিযোগ সাংবাদিকদের ইউনিয়নের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com