মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

জনপ্রিয় কোরিয়ান গায়ক ২৮ বছর বয়সেই না ফেরার দেশে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৮৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কোরিয়ান পপ গায়ক ইয়োহান আর নেই। তার বয়স হয়েছিল ২৮।

ইয়োহান ‘টিএসটি’ ব্যান্ডের সদস্য ছিলেন। তার আসল নাম কিম জিয়ং হওয়ান। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা প্রকাশ করেননি এই গায়কের পরিবার।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই গায়কের মৃত্যু খবরটি জানিয়েছে কেজি মিউজিক এন্টারটেইনমেন্ট। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক টুইটে লেখা হয়, ‘আমরা সকলকে একটি দুঃখের ও ব্রেকিং নিউজ জানাচ্ছি। টিএসটি ব্যান্ডের সদস্য ইয়োহান ১৬ জুন মারা গেছেন। তার পরিবার শোকাহত। মিডিয়ার প্রতি অনুরোধ ইয়োহানের মৃত্যুর কারণ নিয়ে কোনো প্রকার গুজব ছড়াবেন না। আমাদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা রইল।’

২০১৩ সালে কে-পপ ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন ইয়োহান। শুরুতে ‘এনওএম’ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ২০১৭ সালে ‘টিএসটি’ ব্যান্ডে যোগ দেন। স্থানীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) সিউলে ইয়োহানের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এদিকে এই গায়কের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার ভক্তরা। টুইটারে এক ভক্ত লিখেছেন, ‘আজ আমরা ইয়োহান নামের একজন দেবদূতকে হারালাম। সে টপ সিক্রেট (টিএসটি ব্যান্ডের আগের নাম) সদস্য ছিল। শান্তিতে ঘুমাও সুইটহার্ট। তোমার ব্যান্ডের সদস্য ও পরিবারের ভালোবাসা ভুলে যেও না। তোমাকে সবসময় ভালোবেসে যাব।’

অন্য এক ভক্ত লিখেছেন, ‘তোমার ট্যালেন্ট ও সুন্দর হাসি আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ইয়োহান। আশা করছি, তুমি আরো ভালো স্থানে রয়েছো। দুঃখ লাগছে এত সুন্দর একজন চলে গেলো কিন্তু কখনোই ভুলব না। সবকিছুর জন্য ধন্যবাদ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com