শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

বিশ্বওলী হযরত শাহ্সূফি খাজাবাবা ফরিদপুরী ওফাত দিবসের অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৭ বার পঠিত

নিউজ ডেস্ক: বিশ্বওলী হযরত শাহ্সূফি খাজাবাবা ফরিদপুরী ওফাত দিবস উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাকের পার্টির প্রেস সেক্রেটারি টু চেয়ারম্যান শামীম হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাদ ফজর সারা দেশে জাকের পার্টির কার্যালয়, মসজিদে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী মসজিদ কমপ্লেক্স এবং লাখো বাড়িতে আল্লাহু আকবার ও কলেমা খচিত কালো পতাকা ও জাকের পার্টির পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী সব জেলা, মহানগর, থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিকভাবে এবং দলীয় নেতাকর্মী সমর্থকদের বাড়ি বাড়ি পবিত্র ফাতেহা শরীফের অভিন্ন অনুষ্ঠান শুরু হয়। একইভাবে জাকের পার্টির বৈদেশিক শাখায় অভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। অনুষ্ঠানে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সর্বোপরি শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামণা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আজ থেকে ১৯ বছর আগে বনানী পাক দরবার শরীফে বিশ্ব ওলী দেশ-বিদেশের কোটি কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরীফ নেন (ওফাত লাভ করেন)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com