রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

করোনার পরিসংখ্যান গুগল ম্যাপে

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২১ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক: মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল নিজেদের ম্যাপস অ্যাপের জন্য বেশ কিছু কোভিড সম্পর্কিত ফিচার নিয়ে এসেছে।

এর মধ্যে রয়েছে মহামারীর কারণে সম্ভাব্য ট্রানজিট বিলম্ব, স্থানীয় ব্যবসায়ের ব্যস্ততা, নিকটবর্তী কোভিড ১৯ পরীক্ষাগারের মতো বিষয়। সম্প্রতি নতুন আরও একটি ফিচারের ব্যাপারে জানিয়েছে গুগল। ম্যাপস ব্যবহারকারী যে স্থানে ভ্রমণ করতে চাচ্ছেন, সে স্থানে নতুন করে কোভিড সংক্রমণের কী অবস্থা তা জানার সুযোগ করে দেবে নতুন ওই ফিচারটি।

ম্যাপসের জন্য মূলত নতুন লেয়ার প্রকাশ করেছে গুগল। ওই লেয়ারের মাধ্যমে প্রতি এক লাখ মানুষের গড় সাত দিনের ‘কোভিড কেস’ সম্পর্কিত তথ্য জানা সম্ভব হবে।

এ তথ্যের পাশাপাশি সংক্রমণ হার বেড়েছে কি না, সে সম্পর্কিত নোটও থাকবে। নির্ভরযোগ্য তথ্য দেয়ার লক্ষ্যে গুগল ম্যাপসের লেয়ার ‘জনস হপকিন্স ইউনিভার্সিটি’, ‘নিউইয়র্ক টাইমস’ এবং ‘উইকিপিডিয়া’ থেকে তথ্য নেবে।

উল্লেখ্য, গুগল উল্লিখিত তিনটি সূত্রই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাষ্ট্রীয় সরকার এবং এলাকাভিত্তিক হাসপাতাল থেকে কোভিড সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। ম্যাপসের নতুন লেয়ারটি বিশ্বের ২২০টি দেশেই কাজ করবে। এ সপ্তাহেই আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চলে আসার কথা রয়েছে ফিচারটির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com