বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আনিসুল হক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত দ্য সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হ‌চ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর মা জাহানারা হকের মৃত্যুর কারণে ব্যাংকটির শেয়ারহোল্ডিং বা মালিকানায় পরিবর্তনের অনুমতি চাওয়া হয়েছিল। এতে সম্ম‌তি দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৯তম সভায় এ বিষয়ে অনুম‌তি দেয়া হয়। বোর্ড সভার সং‌শ্লিষ্ট সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

সভায় প্রস্তা‌বিত সিটিজেন ব্যাং‌কের লেটার অব ইনটেন্টের (এলওআই) শর্তপূরণের সময়সীমা বাড়ানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজ‌লে ক‌বি‌রের সভাপতিত্বে বোর্ড সভায় উপস্থিত ছিলেন- অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, আহমেদ জামাল, নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাসের ও মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

বোর্ড সভার সং‌শ্লিষ্টরা জানান, ব্যাংকের সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে সর্বোচ্চ সতর্কতার বিষয়ে ব্যাংকগুলোকে সচেতন করার কথা বলা হয়।

উল্লেখ, অর্থলুটের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে হামলার চেষ্টা চালাচ্ছে হ্যাকার গ্রুপ বিগল বয়েজ। বাংলাদেশেও গ্রুপটির হামলা চেষ্টার বিষয়ে গত ২৭ আগস্ট সতর্কবার্তা জারি করে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ওই সতর্কবার্তা জারি করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারির পর ব্যাংকগুলো সাইবার হামলা ঠেকাতে নানা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি অনলাইন ও এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবা সীমিত করে ব্যাংকগুলো।

কেন্দ্রীয় ব্যাংক সূ‌ত্রে জানা গে‌ছে, গত বছ‌রের ফেব্রুয়ারিতে নতুন করে তিনটি ব্যাংককে নীতিগত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক তিনটি হলো- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক। এর ম‌ধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

খোঁজ নিয়ে জানা গেছে, সিটিজেন ব্যাংক পেতে আবেদন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com