বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা সভাপতি, মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক, মাঈন উদ্দিন সোহাগ খাগড়াছড়িতে আনসার ও ভিডিপিদের ঈদের সামগ্রী বিতরণ ভালুকায় শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ। উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ ইসলামী আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখা উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাকিস্তান সিরিজে সাফল্যের জন্য মরিয়া বাংলাদেশ : মিরাজ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

আওয়ামী লীগের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হাজী সেলিম এমপি

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৪২ বার পঠিত

হাজী মোহাম্মদ সেলিম এমপি। আওয়ামী লীগের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিব যার রাজনৈতিক আদর্শ। বহুমুখী প্রতিভার অধিকারী হাজী সেলিম একাধারে একজন রাজনীতিক, ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী। তিনি একজন স্বনামখ্যাত মানুষ।

সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সুখে-দুঃখে সর্বাবস্থায় পুরান ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে আসছেন। তিনি সদা কর্মচঞ্চল, মানবদরদি ও দানশীল ব্যক্তিত্ব। সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন যদি কেউ এমন কোনো আদর্শবান রাজনীতিবিদ কিংবা সমাজসেবীর নাম বলতে চান তাহলে নিঃসন্দেহে তার নাম বলতে হবে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের হাত বাড়ানো এবং অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার বিরল দৃষ্টান্ত স্থাপন করে একজন জনগণের এমপি হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। অসম্ভব মেধা, প্রচণ্ড আত্মবিশ্বাস ও সময়োপযোগী কর্মোদ্যগের মাধ্যমে তিনি সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন।
আওয়ামী লীগের নমিনেশনে দুইবার ও স্বতন্ত্র ভাবে একবার সংসদ সদস্য নির্বাচিত হাজী সেলিম আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। তিনি দলের ক্রান্তিকালে শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনের মাধ্যমে পুরান ঢাকায় আওয়ামী লীগকে সুসংগঠিত করছেন।

আসলাম নামে লালবাগের একজন স্থানীয় বাসিন্দা বলেন, হাজী সেলিম ঢাকা-৭ আসনের নেতাকর্মীদের ও সাধারণ জনগণের কাছে তিনি একজন মানবিক নেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আপনারা সকলে তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করবেন তিনি যেন সারাজীবন এইভাবে জনগণের পাশে থেকে সেবা করে যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com