রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর ‎মঠবাড়িয়া ফিশ মার্কেট উদ্বোধন ঘিরে পুরাতন ব্যবসায়ীদের ক্ষোভ সংবাদ প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্ত-হুমকি ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির ওসমান হাদিকে হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ১৫ জুলাই স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডের সূচি

ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকবে ২৮ এপ্রিল পর্যন্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৯২ বার পঠিত

চলমান লকডাউনের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে সরকার। এই ধারাবাহিকতায় সীমিত আকারে খোলা থাকবে দেশের ব্যাংক খাত।

মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ২০২১ সালের ১৩ এপ্রিল জারি করা নির্দেশনা ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।

সার্কুলার অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত।

প্রতিটি ব্যাংকের এডি শাখা ছাড়াও সিটি করপোরেশন এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে। এছাড়া প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার।

লকডাউনের এ সময় সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম বুথ। একইসঙ্গে চালু থাকবে ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সেবা। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা আমদানি-রফতানি কার্যক্রমের জন্য খোলা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com