রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ডিজিটাল আইনে সাবেক আ.লীগ-ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেয়ায় মো. সাজ্জাত হোসেন ও মো. ফখরুদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া থানায়।

একই ঘটনায় একই দিনে নগরের কোতোয়ালি থানায় মো. সাজ্জাত হোসেনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার সাতকানিয়া থানার মামলাটি দায়ের করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের এবং কোতোয়ালি থানার মামলাটি দায়ের করেন শেখ মো. ফারুক চৌধুরী নামে এক ব্যক্তি।

মো. সাজ্জাত হোসেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ছিলেন। জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির কারণে সম্প্রতি তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মো. ফখরুদ্দিন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।

তারা বলেন, ‘আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেয়ায় মো. সাজ্জাত হোসেন ও মো. ফখরুদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা এবং একই ঘটনায় মো. সাজ্জাত হোসেনকে আসামি করে কোতোয়ালি থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com