শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

করোনায় একদিনে আরও ৫১ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনায় একদিনে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৫৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৩ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮০৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৪৪টি নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৯ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৪৩৬ জন এবং নারী ৯ হাজার ৬২২ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

মারা যাওয়া ৫১ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশালে ৩ জন, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৪৪ জন, বেসরকারি হাসপাতালে ৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com