মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে তৃতীয় ধরলা সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন লিগ্যাল এইডে ৩০,৩৯৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা অনুষ্টিত চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের গাজীপুরে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি ৭ জন উদ্ধার নরসিংদী জেলার প্রশাসক হলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ★বদলগাছীতে র‌্যাবের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক !

জুয়েলারি শিল্পের উন্নয়নে পাশে আছেন প্রধানমন্ত্রী : সায়েম সোবহান আনভীর

  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ বার পঠিত

জুয়েলারি ব্যবসা সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোল্ড ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এই শিল্পের মালিকরা। তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

তিনি আরও বলেন, সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। জুয়েলারি শিল্পের উন্নয়নে আমাদের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমার দৃঢ় বিশ্বাস জুয়েলারি পণ্য রপ্তানিতে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সর্বোচ্চ নীতি সহায়তা প্রদান করবেন। জুয়েলারি পণ্য রপ্তানি হলে, বাজুস সদস্য পরিবার, সমাজ, দেশ-জাতি ও বিশ্বের কাছে সম্মান পাবেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাজুস জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দুই দিনব্যাপী মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে এ কথা বলেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

তিনি বলেন, দেশের একজন জুয়েলারি ব্যবসায়ীর সমস্যা মানে আমাদের সবার সমস্যা।

জুয়েলারি খাতে ভ্যাটের সমস্যা সমাধান করতে হবে। হয়রানি বন্ধ করতে হবে। এই লক্ষ্যে জুয়েলারি খাতের সমস্যা সমাধানে বাজুসকে শক্তিশালী করতে হবে। সারাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হতে হবে। এই লক্ষ্যে আমাদের আহ্বান-দেশের যে যেখানে আছেন, বাজুসের সদস্য হোন।

বাজুস প্রেসিডেন্ট জুয়েলারি খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা দেশে জুয়েলারি কারখানা স্থাপন করুন। রপ্তানিতে মনোযোগ দিন। জুয়েলারি পণ্য রপ্তানির মধ্যদিয়ে দেশের মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত সোনার বাংলা গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুস সহ-সভাপতি গুলজার আহমেদ ও আনোয়ার হোসেন, বাজুসের সাবেক সভাপতি ও জেলা মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ রায়, বাজুস সহ-সম্পাদক মাসুদুর রহমান ও জয়নাল আবেদিন খোকন, বাজুস কোষাধ্যক্ষ উত্তম বণিক, বাজুস কার্যনিবাহী কমিটির সদস্য রিপনুল হাসান, মিডিয়া কমিউনিকেশন এন্ড সোস্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মানিক, বাজুস জেলা মনিটরিং কমিটির সদস্য মৃণাল কান্তি ধর, রকিবুল ইসলাম চৌধুরী, এনামুল হক সোহেলসহ বিভিন্ন জেলার নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com