বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন আজ বিকালে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৪৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। এতে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলবেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

জাতীয় সংসদে প্রতি বছর বাজেট পেশসহ বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী। কিন্তু এ বছর শারীরিকভাবে অসুস্থ থাকায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বাজেট বক্তৃতার পুরোটা পাঠ করতে পারেননি। পরে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তব্য পড়ে দেন।

অন্যদিকে হাসপাতাল থেকে সরাসরি সংসদের অধিবেশন যোগ দিয়ে আবারও সংসদ থেকে বেরিয়ে হাসপাতালে চলে যান অর্থমন্ত্রী। এ কারণে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটোত্তর সংবাদ সম্মেলন বক্তব্য দেবেন।

তবে অর্থমন্ত্রীও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com