রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

দলের হয়ে দুই বছর পর আবারো মাঠে ফিরছেন আর্চার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রায় দুই বছর পর ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার ইংল্যান্ডের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন।

বুধবার তিনি পুরো সময় ইংল্যান্ডের হয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন। সে কারণে অধিনায়ক জস বাটলার জানিয়েছেন যে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে থাকবেন তিনি।

আর্চার সবশেষ ২০২১ সালের মার্চে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর কুনুইর ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে যান।

তার কুনুইর ইনজুরি সারানোর জন্য দুই-দুইবার অস্ত্রোপচার করতে হয়েছে। কুনুইর ইনজুরি থেকে সেরে উঠে মাঠে ফেরার একটা সম্ভবনা তৈরি হয়েছিল গেল বছর। কিন্তু পিঠের নিচের দিকে কশেরুকায় চিড় ধরায় সেটাও আর সম্ভব হয়নি।

আর্চার দক্ষিণ আফ্রিকায় চলমান ‘এসএ টি-টোয়েন্টি’ লিগে খেলেন এমআই কেপটাউনসের হয়ে এবং উইকেট নেন ৮টি। সে কারণে বাটলার তাকে দলে নিতে সুপারিশ করেন।

আর্চার ২০১৯ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছিলেন। সুপার ওভারে বল করে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন শিরোপা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com