শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি শঙ্কামুক্ত নন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

রাজধানীর মিরপুরে শুটিং চলাকালীন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে আঁখির।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন সোমবার (৩০ জানুয়ারি) মিডিয়াকে এ তথ্য জানান।

ঘটনার বিষয়ে শারমিন আঁখির স্বামী রাহাত জানান, আঁখি শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পর একটা বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আঁখির পা-মুখ-হাত সব ঝলসে গেছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরো জানান, হাসপাতালে নেয়ার পথে আঁখি জানায় ওয়াশরুমে যাওয়ার পর সে দেখতে পায় লাইটের আলো কিছুটা কমে যায়। এরপরই বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, ওই বিল্ডিংটা নতুন করে করা হয়েছে। বাথরুমটি অনেক সাফোকেটেড ছিল। নতুন রঙেরও গন্ধ পাওয়া যাচ্ছিল। আমাদের ধারণা, ভেতরে গ্যাস জাতীয় কিছু থাকার কারণে এই বিস্ফোরণ ঘটে।

আঁখির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে রাহাত কবির বলেন, চিকিৎসকরা জানিয়েছেন— তার অবস্থা আশঙ্কাজনক, তবে তার শ্বাসনালী পোড়েনি, সে কথা বলতে পারছে। তার সুস্থ হতে অনেক সময় লাগবে।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, অভিনেত্রী শারমিন আঁখির শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। বর্তমানে তিনি ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি আছেন। তাকে আমরা এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলতে পারছি না। তার চিকিৎসা চলছে, কোনো আপডেট থাকলে পরে জানানো হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com