বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

বিপিএলে সিলেটকে হারিয়ে কুমিল্লার রেকর্ড চতুর্থ শিরোপা জয়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (নবম) আসরের ফাইনালে যেন বাঘে-সিংহের লড়াইয়ের স্বাদ পেলেন ক্রিকেটপ্রেমীরা। মিরপুরে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই দলই যেন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী মন্ত্রে নেমেছিল। যেখানে শেষ হাসি হেসেছে কুমিল্লা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছিল সিলেট। জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় কুমিল্লা। বাকি ছিল ৪ বল।

রান তাড়া করতে নেমে এদিন সুনীল নারিন ও ইমরুল কায়েস কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনে যথাক্রমে ১০ ও ২ রানে সাজঘরে ফেরেন। তবে লিটন দাস ও জনসন চার্লস মিলে পাল্টা আক্রমণে দলকে এগিয়ে নেন।

জন্মদিনের উপলক্ষটা দারুণ এক ফিফটি দিয়ে সাজান লিটন। আউট হওয়ার আগে ৫৫ রান করেন তিনি। এরপর বাকি পথ সহজেই পাড়ি দেন চার্লস ও মঈন আলী। ম্যাচ শেষে চার্লস ৭৯ ও মঈন ২৫ রানে অপরাজিত থাকেন।

সিলেটের হয়ে রুবেল হোসেন দুটি ও জর্জ লিন্ডে একটি করে উইকেট শিকার করেন। মাশরাফীর বলে লং অফে বল ঠেলেই আনন্দে মাতেন চার্লস। একইসঙ্গে মাতোয়ারা হয় কুমিল্লা।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম ওভারেই ১৭ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত। তবে পরের ওভারে রানের খাতা খোলার আগেই বোল্ড হন তৌহিদ হৃদয়।

তিনে নেমে মাশরাফী ১ রানের বেশি করতে পারেননি। এরপর তৃতীয় উইকেটে ৭৯ রানের বড় জুটি গড়ে সিলেটকে ম্যাচে ফেরান শান্ত ও মুশফিকুর রহিম। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে ৪৫ বলে ৬৪ রান করেন শান্ত।

বাকি সময়ে মুশফিক ছাড়া আর কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি। শান্তর মতো তিনিও পান ফিফটির দেখা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি।

দলের বাকিদের মাঝে রায়ান বার্ল ১৩ ও জর্জ লিন্ডে ৯ রান করেন। কুমিল্লার হয়ে মুস্তাফিজুর রহমান দুটি এবং আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, সুনীল নারিন ও মঈন একটি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com