মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

সেহেরি-ইফতারে লোডশেডিং নয়: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

সেহেরি ও ইফতারের সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি, ঈদুল ফিতর উপলক্ষে মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ নিতে এ সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দুই ধাপে টিসিবির বিক্রি করা হবে। সেহেরি ও ইফতারের সময় বিদ্যুৎ যেন না যায় সারাদেশে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব মিলিয়ে রমজানকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। কারণ চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুত রয়েছে। কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com