রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ কিংবা অন্য কোথাও খেলতে চায় পাকিস্তান

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

ভারত এশিয়া কাপে পাকিস্তানে না গেলে, ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তানও ভারতে যাবে না–এই কথা সবারই জানা। বৃহস্পতিবার (১১ মে) ভারতের এক টিভি চ্যানেলে এটা আবারও জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তবে শেঠি জানিয়ে দিয়েছেন, পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ বা অন্য কোথাও খেলতে চায়।

সূচি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। তবে ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয়। তার জন্য তারা প্রস্তাব দিয়েছে নিরপেক্ষ ভেন্যুর। তবে সেটা করতে রাজি নয় আবার পাকিস্তান।

ফলে পাকিস্তান জানিয়ে দিয়েছে, তাদের দেশে ভারত এশিয়া কাপ খেলতে না গেলে তারাও ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না। এমন অবস্থায় বিপাকে পড়েছে এসিসি ও আইসিসি। যার কারণে এশিয়া কাপের ভেন্যুর সিদ্ধান্ত ঝুলে আছে।

এদিকে বৃহস্পতিবার ভারতের স্পোর্টস তাককে সাক্ষাৎকার দেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। সেখানে এশিয়া কাপ নিয়ে কথা উঠলে তিনি বলেন, ‘ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত।’

এদিকে এশিয়া কাপে হাইব্রিড মডেল চালু হলে বিশ্বকাপেও তা বজায় রাখতে হবে বলে জানিয়েছেন নাজাম শেঠি। তখন পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশ কিংবা অন্য কোথাও খেলবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

নাজাম শেঠি বলেন, ‘এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো তখন বাংলাদেশ বা অন্য কোথাও খেলব। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাব।’

অতিরিক্ত গরমের কারণে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে চায় না শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এদিকে পাকিস্তানে গিয়ে খেলতে চায় না ভারত। সব মিলিয়ে এশিয়া কাপ নিয়ে এখন অস্থির অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়া নিয়েই অনেকে শঙ্কা প্রকাশ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com