রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

নিখোঁজের ১৫ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড়ায় সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মোরসালিন নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) সকালে নিখোঁজের ১৫ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোরসালিন শহরের পশ্চিম দেওভোগের ইব্রাহিম মিয়ার ছেলে। সে স্থানীয় দেওভোগ মাদ্রাসার মক্তবে লেখাপড়া করতো।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে প্রতিবেশী দুই বন্ধুর সাথে খেলতে বের হয় আট বছর বয়সী শিশু মোরসালিন। পরে তিন বন্ধু মিলে জল্লারপাড় লেকে গোসল করতে পানিতে নামে। গোসল শেষে দুপুরে দুই বন্ধু উঠে এলেও নিখোঁজ থাকে মোরসালিন। রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে ছেলেকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন মোরসালিনের বাবা।

পরে লেকে গোসলে করতে গিয়ে ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন তিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাত সাড়ে ১২টায় মোরসালিনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com