বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

পবিত্র কাবাঘর ধোয়ার কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

পবিত্র কাবাঘর ধোয়ার কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বাদর বিন সুলতান এতে অংশ নেন। এ সময় মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা এতে অংশ নেন।

আজ বুধবার ১৫ মহররম মোতাবেক ২ জুলাই ইসলামি ঐতিহ্যের আনুষ্ঠানিক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাবাঘর ধোয়ার কর্মসূচি কয়েক ধাপে পালিত হয়। প্রথমে পবিত্র ঘরের বাইরে গিলাফ নিচের দিক থেকে কিছু অংশ ওপরে তোলা হয়। এরপর বিশেষ সিঁড়ি ব্যবহার করে সংশ্লিষ্টরা কাবাঘরের দরজায় গিয়ে উপস্থিত হন। অতঃপর পবিত্র কাবাঘরের দ্বাররক্ষী শায়খ সালেহ আল-শায়বা চাবি দিয়ে দরজা উন্মুক্ত করলে সবাই ভেতরে প্রবেশ করেন।

এরপর বিশেষভাবে গোলপজল মিশ্রিত জমজম পানি দিয়ে কয়েক ধাপে তা ধোয়া হয়।

মূলত জমজমের পানি দিয়ে পবিত্র কাবাঘর ধোয়া হয়। জমজমের পানির মধ্যে বিভিন্ন দ্রব্য মিশ্রণ করা হয়। এর মধ্যে গোলাপজল, উদ, ইতার নামের সুগন্ধির মেশানো থাকে।

উন্নত মানসম্পন্ন এ উপাদানগুলোর দামও খুব চড়া। ধোয়ার আনুষ্ঠানিকতার আগেই এসব সামগ্রী প্রস্তুত করা হয়।

বিশ্ব নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সময় থেকে পবিত্র কাবাঘর ধোয়ার ঐতিহ্য চলে আসছে। অষ্টম হিজরিতে রাসূল (সা.) মক্কা বিজয়ের পর পবিত্র কাবাঘর ধৌত করেন। ইসলামের সম্মানিত খলিফারাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কাজ আঞ্জাম দিয়েছেন।

তাদের পর থেকে আজ পর্যন্ত এ প্রথা চালু রয়েছে। প্রতি হিজরি বছরের ১৫ মহররম অনুষ্ঠিত হয়।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com