সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

মদপানে দুই বান্ধবীর মৃত্যু, মা-মামাসহ কারাগারে ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মদপানে দুই তরুণীর মৃত্যুর ঘটনায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক কে এম আলমগীর হোসাইন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, রোববার রাতে এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেন নিহত পারুল আক্তারের বাবা আব্বাস ব্যাপারী। ওই মামলার আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- নাটরের লালপুরের পোকগা গ্রামের মৃত মন্নান মন্ডলের মেয়ে সাবিনা ইয়াসমিন পান্না ও ছেলে তোফাজ্জেল হোসেন ওরফে বাবু এবং মাদারীপুরের ডাসার উপজেলার বাঘুরিয়া গ্রামের ইয়াদ আলী মাতুব্বরের স্ত্রী ডালিয়া বেগম। এছাড়াও এ ঘটনায় নিহত সাগরিকা আহমেদের সাবেক স্বামী ও মাদারীপুর পৌরসভাধীন আমিরাবাদ এলাকার মফেজ বয়াতীর ছেলে ব্যবসায়ী মজিবুর রহমান বয়াতী ও কলেজ রোড এলাকার হাসান সরদারের ছেলে ও ভাড়া বাসার কেয়ারটেকার হেলাল সরদারের জামিন দেন আদালত।

নিহত সাগরিকার সাবেক স্বামী মজিবুর রহমান বয়াতী বলেন, তিন মাস আগে আমার সঙ্গে সাগরিকার বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে আমার সঙ্গে সাগরিকার কোনো যোগাযোগ নেই। ওর মারা যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। পুলিশকে আমি সবই বলেছি। তবুও আমাকে হেনস্তার শিকার হতে হচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম মিয়া বলেন, দুই তরুণী মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক পাঁচজনকে আদালতে পাঠানো হয়। পরে আদালত দুজনকে জামিন মঞ্জুর করেন ও অপর তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com