বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সচেতনতা অনুষ্ঠান

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

হাফসা উত্তরা  : রাজধানীর উত্তরায়

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে কেমিস্ট  সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উত্তরার সেক্টর ০৭ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার-এ গতকাল এক প্রাণচঞ্চল পরিবেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল হক চৌধুরী, সভাপতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় সহ-সভাপতিবৃন্দ ও পরিচালকমন্ডলীগণ এবং ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দ। প্রধান আলোচক হিসেবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক নাহিন আল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা থানা উপ-শাখার সভাপতি মো: অলিউল্যাহ্।

শওকত রহমান সুজন এর উপস্থাপনায় উত্তরায় সাধারণ কেমিস্টদের অংশগ্রহণে প্রানবন্ত হয়ে উঠে কেমিস্ট সচেতন অনুষ্ঠান ২০২৫।

এছাড়াও বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, গাজীপুর সহ বিভিন্ন জেলা ও থানার নেতৃবৃন্দ সহ প্রায় ৬০০ কেমিস্ট অংশগ্রহণ করেন।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কেমিস্টরা বলেন,তাদের দীর্ঘদিনের প্রানের দাবি লভ্যাংশ বৃদ্ধি, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মেয়াদ উত্তীর্ণ ঔষধ এক মাসের মধ্যে প্রতিস্থাপন, ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স ইসু ও নবায়নে প্রতিবন্ধকতা দূরীকরণ সহ ঔষধ শিল্প সমিতি কতৃক বিভিন্ন সময়ের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ,ঔষধ প্রশাসন অধিদপ্তর ও সরকারি সিদ্ধান্ত মেনে ঔষধ ব্যবসা পরিচালনা করা।
অনুষ্ঠানে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ সুষ্ঠু এর নীতিমালা প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বক্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com