সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি

রোহিঙ্গা ক্যাম্পে ঢাবির থিয়েটার বিভাগের ‘সচেতনতামূলক’ পথ নাটিকা প্রদর্শন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পঠিত

 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষার্থীরা থিয়েটার ফর ডেভেলপমেন্ট (টিএফডি) মেথড এর অনুসারে পথ নাটিকা মঞ্চায়ন করে মন জয় করেছে রোহিঙ্গাদের।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক আহসান খানের নেতৃত্বে শিক্ষার্থীরা বালুখালী ১১ ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পুষ্টি বিষয়ক একটি ইন্টারেক্টিভ নিউট্রিশন পারফরম্যান্স মঞ্চায়ন করেন।

ওই বিভাগের প্রতিভাবান শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে পুষ্টি সেবার গুরুত্ব এবং তাৎপর্যের উপর ভিত্তি করে একটি পারফরম্যান্স প্রদর্শন করেন।

শিশুদের জন্য সরবরাহকৃত পুষ্টির প্যাকেট বিক্রি না করে নিয়ম মাফিক খাওয়ানো, পুষ্টি সেবা কেন্দ্রের পরামর্শ গ্রহণ, ওঝা বৈদ্যের নিকট না গিয়ে গর্ভাবস্থায় মেডিকেল সেন্টারে চেকআপ, নিরাপদ ডেলিভারি, বাচ্চাদের কে ২ বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো এবং পুষ্টি খানার সেবা সমূহ নাটিকার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এ সময় শত শত রোহিঙ্গারা নাটিকাটি মন ভরে উপভোগ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক আহসান খান জানান, রোহিঙ্গা ক্যাম্পে পথ নাটিকা প্রদর্শন করা চ্যালেঞ্জ ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা কে কাজে লাগিয়ে অভিনয়ের মাধ্যমে রোহিঙ্গা কমিউনিটির বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তুলেছে।

নাটিকার সহযোগী নির্দেশক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও আর্ট হাউজের ক্রিয়েটিভ ডিরেক্টর নাভিদ রহমান। সচেতনতামূলক এই পরিবেশনা মঞ্চায়নে সহযোগিতায় ছিলেন ইউনিসেফ এবং বাস্তবায়নে কাজ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শেড ও কারিগরি সহযোগিতায় ছিল আর্ট হাউজ।

রোহিঙ্গা ক্যাম্পে ভিন্নধর্মী সচেতনামূলক নাটকে অভিনয় করতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষার্থীরাও অভিভূত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা শেডের পুষ্টি কর্মসূচির ব্যবস্থাপক মোঃ আমির হোসেন বলেন , নাটকের মাধ্যমে রোহিঙ্গাদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ নাটকে অভূতপূর্ব সাড়া পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com