রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

যৌবন ধরে রাখতে থানকুনি পাতার উপকারিতা

  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

ইদানিং সবাই ভেষজ জিনিসে ঝুঁকছে। কারণ কৃত্তিম জিনিস আসলে শরীরের জন্য একেবারেই ভালো নয়। হাতের নাগালে অনেক কিছুই চোখে পড়ে কিন্তু ব্যবহারবিধি না জানার কারণে তা অগোচরেই থেকে যায়। তেমনি একটি প্রাকৃতিক জিনিস থানকুনি পাতা। এটি খেলে আপনার বয়স কমে যাবে।

যৌবন ধরে রাখতে থানকুনি পাতার রস খুব কাজে দেয়। প্রতিদিন একগ্লাস দুধে ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে, চেহারায় লাবণ্য চলে আসে। আত্মবিশ্বাসও বেড়ে যায় অনেকখানি।

চিকিত্‍সকদের মতে, থানকুনি পাতায় এমন ভেষজ গুণ রয়েছে, নিয়মিত খেলে পেটের অসুখে কোনও দিনও ভুগতে হবে না। শরীর সতেজ থাকে, ছোটবেলা থেকে খেলে বুদ্ধির বিকাশ হয়।

১. এইতো শীত আসছে। আপনার চামড়ায় শুষ্কতা দেখা দেবে। এসময় মৃতকোষের ফলে শুষ্ক হয়ে যায় চামড়া। থানকুনি পাতার রস মৃতকোষগুলোকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয়।
২. পেটের রোগ থেকে বাঁচতে থানকুনি পাতার বিকল্প নেই। নিয়মিত খেলে যে কোনও পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে পেট নিয়ে কোনও দিনও সমস্যায় ভুগতে হয় না।

৩. শুধু পেটই নয়, আলসার, এগজিমা, হাঁপানি-সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে। ত্বকেও জেল্লা বাড়ে।

৪. থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

৫. এটি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে।

৬. পুরনো ক্ষত সারাতে থানকুনি পাতা সিদ্ধ করে তার পানি লাগালে সেরে যায়। সদ্য ক্ষতে থানকুনি পাতা বেটে লাগালে, ক্ষত নিরাময় হয়ে যায়।
৭. থানকুনি পাতা চুল পড়া কমিয়ে দেয়। এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে।

৮. বয়স বাড়লেও, যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস। প্রতিদিন একগ্লাস দুধে ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে, চেহারায় লাবণ্য চলে আসে। আত্মবিশ্বাসও বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com