বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ ​ পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড

কুড়িগ্রামে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মাঘের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে কুড়িগ্রামের শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। জেলার ওপর দিয়ে আবারো মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সোমবার সকালে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষণাগার ও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে জেলায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত এক সপ্তাহ ধরে জেলায় ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। গত ১০ বছরে জেলায় এমন শীতের প্রভাব পড়েনি। কেননা এবছর উত্তরের হিমেল হাওয়ার গতি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার। ফলে ঠান্ডার তীব্রতাও বেশি অনুভূত হচ্ছে। আজ তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরো দুই-একদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, তীব্র ঠান্ডায় গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এমন পরিস্থিতিতে জেলার শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com