শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত কাঁঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন তরমুজের আইসক্রিম রেসিপি দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধার হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন রৌমারীতে সীমান্তে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত

মাদ্রিদ ডার্বিতে জিতল না কেউই

  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ বার পঠিত

এক মাসের মধ্যে তিনবার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। আগের দুই দেখায় রিয়াল ও অ্যাথলেটিকোর জয় ছিল একটি করে। কিন্তু সোমবার রাতে তৃতীয় দেখায় জেতেনি কোনো দলই। লিগের এই ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়।

এদিন ব্রাহিম দিয়াস রিয়ালকে এগিয়ে নেয়ার পর শেষ দিকে অ্যাথলেটিকোকে সমতায় ফেরান মার্কোস লরেন্তে। এই ড্রয়ের পরেও শীর্ষস্থানে আছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৮। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা আছে দুইয়ে। আর ৫০ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা এবং ৪৮ পয়েন্টে চারে অ্যাথলেটিকো।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ যে দুই ম্যাচ হেরেছে তা এই অ্যাথলেটিকোর কাছেই। তাই সান্তিয়াগো বার্নাব্যুতে আজকের ম্যাচ যে সহজ হবে না ধারণা করা হচ্ছিল। কিন্তু ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায় রিয়াল।

আক্রমণে চাপ অব্যাহত রেখে প্রথমার্ধের ২০তম মিনিটে গোল আদায় করে নেয় লস ব্লাঙ্কোসরা। অ্যাথলেটিকোর বক্সে কয়েক দফা প্রচেষ্টার পর ছয় গজ বক্স থেকে বল জালে পাঠান ব্রাহিম দিয়াস।

দ্বিতীয়ার্ধে রিয়াল ব্যবধান বাড়ানো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তবে চেষ্টা অব্যাহত রেখে যোগ করা তৃতীয় মিনিটে অ্যাথলেটিকো পেয়ে যায় গোল। রিয়ালের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনার গোলটি করেন মার্কোস লরেন্তে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com