বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে র‍্যাবের অভিযান৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করায় ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেয়েছেন এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী তহমিনা আক্তার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ড. জিয়াউদ্দিন হায়দার, ঝালকাঠিতে আনন্দের ঢেউ হলুদের পানি পানে মিলবে যে ৪ উপকার ২৫ বছর পর আবারও রোমানিয়ার দায়িত্বে হ্যাজি সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ ট্রাইব্যুনালে জামিন চাইলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন হরমুজ প্রণালি খুলতে লন্ডনে ৩০ দেশের বৈঠক আজ

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২২ বার পঠিত

বিদ্যুৎ সমস্যার কারণে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, সকাল ৭টার কিছু আগে হঠাৎ তীব্র বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হলে বাতাসে উড়ে এসে মেট্রোরেলের তারে একটি ফয়েল পেপার আটকে যায়। আর এর কারণেই বন্ধ করা হয় মেট্রোরেল। পরে তার থেকে ফয়েল পেপার সরিয়ে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, খারাপ আবহাওয়ার সঙ্গে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

প্রসঙ্গত, ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচল গত ২৭ মার্চ থেকে এক ঘণ্টা বেড়েছে। এখন রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। নতুন সময়সূচী অনুযায়ী প্রতিদিন মেট্রোরেল উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

এছাড়াও নতুন সময়সূচিতে, রাজধানীর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ছাড়ে। অপরদিকে, উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেনটি ছাড়ার সময় নির্ধারিত করা হয়েছে রাত ৯টা। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এ সময়সূচি বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com