মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১০০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পিতিবার তার মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মহাথিরের বয়স এখন ৯৯ বছর।

কাশির সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

চলতি বছরের শুরুতে মাহাথির প্রায় তিন মাস হাসপাতালে ছিলেন। আধুনিক মালয়েশিয়ার জনক ৯৮ বছর বয়সী মাহাথির দীর্ঘদিন ধরেই হার্টের জটিলতায় ভুগছেন। তাকে হার্টে বাইপাস করা হয়েছে। গত কয়েক বছর ধরে তাকে হাসপাতালে আনা নেওয়ার মধ্যেই রাখা হয়েছে।

সবশেষ গত ২৬ জানুয়ারি মাহাথিরকে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়। ২০২৩ সাল পর্যন্ত মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে টানা ২২ বছর ছিলেন। পরে ২০১৮ সালের নির্বাচনে তিনি আবারো নির্বাচিত হন। তখন ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। কিন্তু রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরও টিকতে পারেনি তার সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com