শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

পিপলস লিজিং আগ্রহ হারানোর শীর্ষে

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নানা সংকটে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের (পিএলএফএসএল) কার্যক্রম বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে কোম্পানিটির শেয়ার কিনতে চাচ্ছেন না শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।

ফলে স্বাভাবিকভাবেই গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস।
বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। যাদের কাছে কোম্পানিটির শেয়ার আছে, তারা দফায় দফায় দাম কমিয়েও তা বিক্রি করতে পারছেন না। ফলে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়।

এদিকে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না থাকায় সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩০ লাখ ৩৫ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয় ৬ লাখ ৭ হাজার টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ২৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে মাত্র ৩ টাকায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৪ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দিচ্ছে না। এ কোম্পানিটির মোট শেয়ারের ২৩ দশমিক ২১ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৬৭ দশমিক ৮৪ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৭৬ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ১৯ শতাংশ শেয়ার আছে।

পিপলস লিজিংয়ের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ‘জেড’ গ্রুপের আর এক আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ার। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দাম কমেছে ২৫ শতাংশ। এর পরেই রয়েছে সমতা লেদার। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দাম কমেছে ১৮ দশমিক ৮৮ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- শ্যামপুর সুগার মিলের ১৮ দশমিক ২৫ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১৭ দশমিক ৮৬ শতাংশ, বেক্সিমকো সিনথেটিকের ১৭ দশমিক ২৪ শতাংশ, জুট স্পিনার্সের ১৬ দশমিক ৬২ শতাংশ, তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ১৬ দশমিক ২২ শতাংশ, বিচ হ্যাচারির ১৫ দশমিক ৮২ শতাংশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ১৫ দশমিক ৩৮ শতাংশ দাম কমেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com