সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড় কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

তলানীর দলের সঙ্গে হোঁচট খেলো বার্সেলোনা

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর কোপা দেল রে–র ষোড়শ রাউন্ডের ম্যাচে তারা ৫-১ গোলে রিয়াল বেটিসকে হারায়। কিন্তু সেই কাতালানরাই সাম্প্রতিক সময়ে অন্যরকম আচরণ করছে লা লিগায়। পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে থাকা গেটাফের সঙ্গে বার্সা ১-১ গোলে ড্র করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে গেটাফের মাঠে ম্যাচের নবম মিনিটেই লিড পায় বার্সেলোনা। পেদ্রির বাড়িয়ে দেওয়া বল পেয়ে জুলেস কুন্দে গেটাফের গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করে বল জালে জড়ান। অবশ্য প্রথমার্ধেই সমতা ফেরায় গেটাফে। ম্যাচের ৩৪ মিনিটে মাউরো আরামবারি গোলে সমতায় ফেরে গেতাফে।

বিরতির পর অবশ্য উভয় দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি। ৭৭.৭ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলে বার্সা। এমন আধিপত্য বিস্তার করে খেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে কাতালানরা।

এই ড্রয়ে ২০ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সা। অন্যদিকে ১৯ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ও ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ আছে শীর্ষে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com