রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনে রুবেলের মৃত্যু রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান দেশের ফাইবার ও টাওয়ার অবকাঠামোয় বড় বিনিয়োগ প্রয়োজন : বিটিআরসি চেয়ারম্যান নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা দিচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী ১৪ বছর পর নারী কাবাডিতে ব্রোঞ্জ জয়

জিয়াউর রহমানের মাজারে ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা বিএনপির নেতাকর্মীরা।

আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১.৪৫ টায়
ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে
নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

এরআগে সকাল ১১ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

এইদিন জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কবর প্রাঙ্গণে আসে। নেতাকর্মীদের মুখে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া অন্তরে’, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া তোমায় ভুলে নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে সরব থাকে।

শেরেবাংলা নগরে এ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আলাদা আলাদাভাবে ফুল দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com