সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন উত্তরায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন ;বিমানের এমডি শফিকুর রহমানসহ গ্রেফতার -৪ মাঘী পূর্ণিমার মেলায় লাখো মানুষের ঢল, নিরাপত্তায় সেনাবাহিনীর কড়া নজরদারি ভেরিফায়েড একাউন্ট অল্প সময়ের জন্য হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক: রিজভী পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করলে দমনপীড়নে যে কোনো সরকার দুইবার ভাববে নির্বাচনবিরোধী অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা “নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো”—আজম খান সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহবান উপদেষ্টা আসিফ নজরুলের ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

কোচের বিরুদ্ধে যেসব অভিযোগ নারী ফুটবলারদের

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে পিটার বাটলারকে নারী ফুটবল দলের কোচ করায় নারী ফুটবলারদের একাংশ অসন্তুষ্ট। কোচের সঙ্গে তাদের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসেছে। বাটলারকে কোচ হিসেবে রাখা হলে সিনিয়র নারী ফুটবলারদের প্রায় সবাই এক যোগে অবসরে যাওয়ার হুমকি দিয়েছেন।

মাসুরা পারভিন জানিয়েছেন, নেপালে সাফে খেলতে গেলে সেখানে হোটেলে খাবার খাওয়ার সময় মাসুরা একটি টুপি মাথায় দিয়ে এসেছেন। কোচ টুপি খুলতে বলেছিলেন। কেন খুলবে তখন কোচ বলেছিলেন, আমি কোচ তোমাকে টুপি খুলতে বলেছি তুমি খুলবে। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে। মাসুরা নাকি হোটেল রুমে ফিরেই অন্য খেলোয়াড়কে বলেছিলেন কালকের ম্যাচে কোচ আমাকে মাঠে নামাবে না। সত্যি সত্যি ওটাই হয়েছিল।’

৬টা অভিযোগ লিখে এনেছিলেন খেলোয়াড়রা। সবই খেলা সংক্রান্ত। নেপালের নারী সাফে খেলতে গিয়ে কোচ পিটার কোথায় কোথায় ভুল করেছেন, গেম প্ল্যানে ভুল করেছেন তা তুলে ধরা হয়েছে। নেপালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। সাফ থেকে ফিরে কোচ কেন খেলোয়াড়দের নিয়ে বসে সমস্যার সমাধান করেননি। কোচের ইগো সমস্যা রয়েছে বলে জানিয়েছেন ঋতুপর্ণা চাকমা।

নেপালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচে ৫ খেলোয়াড়ের মধ্যে তিন জন পরিবর্তন করা হয়, দুই জন পরিবর্তন করার অপশন কাজে লাগাতে পারেননি কোচ। পাকিস্তানের বিপক্ষে কৃষ্ণাকে নামানোর আগে তার জার্সি নম্বর জিজ্ঞেস করলে সহকারী কোচ জবাব দেন। দ্বিতীয় বার কোচ কৃষ্ণার জার্সি নম্বর জিজ্ঞাসা করলে তখনো অন্যজন নম্বর বলে দেন। তাতেই কোচ ক্ষেপে যান।

খেলোয়াড়েরা বলেন, মাঠের বাইরে প্রতিনিয়ত কোচ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমাদের নিয়ে হাসিঠাট্টা করেন। সিনিয়র জুনিয়রদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। আমাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন কোচ, যা সত্য নয়। সবকিছু জানে সহকারী কোচরা। কিন্তু তারা চাকরি হারানোর ভয়ে মুখ খোলেন না। এ সব জানিয়ে গত বুধবার লিখিত চিঠি দিয়েছে সভাপতির কাছে। জানানো হয়েছে কোচ মানসিকভাবে খেলোয়াড়দের মারাত্মক ক্ষতি করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com