মোঃ আবুল খায়ের মনোহরগঞ্জ কুমিল্লাঃ
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোঃ আবুল কালাম বিপুল পরিমান ভোটে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত এমপি হিসাবে শপথ গ্রহন শেষে মনোহরগঞ্জ উপজেলা সাধারণ জনগণ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে সুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করার লক্ষ্যে উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন স্পটে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

খিলা ইউনিয়নের খিলা বাজারে, নাথেরপেটুয়া ইউনিয়নের নাথেরপেটুয়া বাজারে বিপুলাসর ইউনিয়নের বিপুলাসর বাজারে,লক্ষনপুর ইউনিয়নের লক্ষনপুর বাজারে, সরসপুর ইউনিয়নের ভাউপুরে,বাইশগাও ইউনিয়নের বাইশগাও বাজার ও মান্দাগাওবাজারে, হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ বাজারে,মৈশাতুয়া ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড এ, ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগা্ঁও, সাতপুকুয়া ঝলম উওর ইউনিয়নের ছুনুয়াগ্রামে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ শেষ করেন।এ উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, প্রফেসর আলী মর্তুজা,শরীফ হোসেন, ইউসুফ ভূইয়া, আবুল বাসার কিরন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ সোহাগ, সহ-দফতর সম্পাদক মোঃ আবুল খায়ের, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাহার আলম মজুমদারসহ আরো অনেকে।